মাত্র ২৪ দিনের মাথায় উপাচার্যের পদ থেকে সরিয়ে দেয়া হলো জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়াকে।
আজ নতুন করে ঐ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আমির হোসেন।
ঘটনার নেপথ্যে : গত মে মাসে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আমির হোসেনকে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেওয়ার নির্দেশ প্রদান করা হয়। কিন্তু ভুল করে শিক্ষা মন্ত্রনালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়াকে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ প্রদান করেন।

সে সময় উভয় ব্যক্তিই উপাচার্য হওয়ার জন্য তদবির করছিলেন। উভায়ের নাম একই হওয়ায় কারণে ভুল করে শিক্ষা মন্ত্রনালয়। বিষয়টি জানাজানি হলে বিব্রত অবস্থায় পড়ে শিক্ষা মন্ত্রনালয়।