জামালপুরের দেওয়ানগঞ্জে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। শনিবার ৬ জুন সকাল আনুমানিক ৬টা ৪৩ মিনিটে জামালপুর রেলওয়ে থানার আওতাধীন দেওয়ানগঞ্জ সুগার মিলের গাবতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়। নিহতের বয়স আনুমানিক ২৭ বছর বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে জামালপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।