• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

মাদারগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের রাস্তা বন্ধ করে ভিডিও ধারণ

স্টাফ রিপোর্টার / ৫৯ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

৭ জুন রবিবার জামালপুরের মাদারগঞ্জে সড়কের মাঝখানে নেচে ভিডিও ও টিকটক ধারণে মেতে ওঠেন আর্জেন্টিনা ফুটবল দলের একদল সমর্থক। এ সময় সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। উপজেলার হাওয়াই রোড এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনা শুরু হয়।

ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার জার্সি গায়ে কয়েকজন তরুণ-তরূণী সড়কের মাঝখানে দাঁড়িয়ে গান বাজিয়ে বিভিন্ন ভঙ্গিতে ভিডিও তৈরি করছেন। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারী মোটরসাইকেল, অটোরিকশা ও অন্যান্য যানবাহনের গতি কমে যায়।

রাস্তার মাঝখানে ভিডিও ধারণের বিষয়ে আর্জেন্টিনা সমর্থক ও আয়োজনের উদ্যোক্তা রাহিদা লগ্না বলেন, আমরা আর্জেন্টিনাকে নিয়ে একটি মৌলিক গানের মিউজিক ভিডিও নির্মাণ করছি। এটি কোনো টিকটক ভিডিও নয়, বরং পরিকল্পিত একটি মিউজিক ভিডিও তৈরি করেছি। দুপুরের সময় মানুষের চলাচল কম থাকায় এবং স্থানটির সৌন্দর্য তুলে ধরতেই সেখানে ভিডিও ধারণ করা হয়েছে। আমাদের উদ্দেশ্য কাউকে ভোগান্তিতে ফেলা নয়।

আয়োজক রাহিদা বলেন, আমি দীর্ঘদিন ধরে মিডিয়ায় কাজ করছি। ভিডিওটি নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য হচ্ছে, তবে আমাদের মূল লক্ষ্য ছিল মাদারগঞ্জের সৌন্দর্য ও সম্ভাবনাকে তুলে ধরা। আমি মাদারগঞ্জের মেয়ে। এই এলাকার প্রতি আমার একটি দায়বদ্ধতা রয়েছে। দেশের বিভিন্ন স্থানে এবং বিদেশেও কাজ করার সুযোগ হয়েছে। কিন্তু নিজের এলাকার সৌন্দর্যকে মানুষের সামনে তুলে ধরার ইচ্ছা থেকেই আমরা এই আয়োজন করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category