• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

জামালপুরে জেসমিন প্রকল্পের অংশজনদের সাথে মতবিনিময় সভা

শফিকুল ইসলাম বিপুল / ১২৪ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

জামালপুরে অংশীজনদের সাথে প্রকল্পের উপকারভোগীদের উল্লেখযোগ্য পরিবর্তনসমুহ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের দেউরপাড় চন্দ্রা উন্নয়ন সংঘ ডিটিআরসি মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সফল নারী উদ্যোক্তা, জামালপুর ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন নাহার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ স্বাগত সাহা, মেলান্দহ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুন নাহার, ইসলামপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনেআরা খাতুন, দেওয়ানগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরে ফাতেমা, জামালপুর উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিমসহ উপজেলা কৃষি কর্মকর্তা, বিপণন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং জামালপুর জেলার জেসমিন প্রকল্পের কার্যনির্বাহী এলাকার সিএফ ও প্রকল্প কর্মীরা উপস্থিত ছিলেন।

ইসলামপুর মসজিদের ইমাম নজরুল ইসলাম বলেন তার সংসারে অভাব অনটন লেগেই থাকতো ওয়ার্ল্ড ভিশন জেসমিনের প্রশিক্ষণ নিয়ে তাঁর সংসারের অভাব অনটন দুর হয় ।
উক্ত অনুষ্ঠানে নারী উদ্যোক্তা সফলতার কথা বলতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন।

উল্লেখ্য, জেসমিন প্রকল্প ২০২৩ সাল থেকে জামালপুর জেলার ৪টি উপজেলা (সদর, মেলান্দহ, ইসলামপুর এবং দেওয়ানগঞ্জ) কাজ করছে। এটি মূলত অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের (ANCP) মাধ্যমে বাস্তবায়িত এনএসভিসি প্রকল্পের (২০১৮-২০২৩) বর্ধিত অংশ। এই প্রকল্পটি জেন্ডার সমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আলোচনা সভায় জেন্ডার ভায়োলেন্স রোধ, দুর্যোগ মোকাবেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণ, পুষ্টি নিরসনে মাল্টিসেক্টরাল কার্যক্রম পরিচালনা, প্রতিবন্ধী জনগোষ্ঠীকে উন্নয়নের মূলস্রোতধারায় সম্পৃক্তকরণ, উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তি ও বাজারে প্রবেশাধীকারসহ বিভিন্ন সময়োপযোগী বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category