জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ নাশতার অভিযোগে পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে। ৯ জুন মঙ্গলবার ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজল হক খান (৫০) এবং চুকাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোজাফফর আলী (৩০)। ফজল হক খান সদর ইউনিয়নের খরমা খানপাড়া গ্রামের মৃত ভোলা খানের ছেলে এবং মোজাফফর আলী চুকাইবাড়ী ইউনিয়নের বালুগ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গত সোমবার পৌর এলাকার বাদে শশারীয়া গ্রামে জামায়াত নেতা আজাদুলের বাড়ির সামনের পাকা রাস্তার উপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই ঘটনার পর দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি নাশকতা মামলা দায়ের করা হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতেই পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে দুজনকে গ্রেফতার করা হয়।