সভাপতি এএসএম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম
সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা ও উন্নয়নের লক্ষে জামালপুরে গঠন করা হয় একটি জেলাভিত্তিক ফোরাম। প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনের ইতিবাচক পরিবর্তনের লক্ষে বুধবার ১০ জুন প্রতিবন্ধিতা মূল্যায়নের ফলাফল বিনিময় এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (ওপিডি) প্লাটফরম গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেসমিন প্রকল্পের ব্যবস্থাপক অসীম চ্যাটার্জী। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রোকোনুল ইসলাম।
কর্মশালা শেষে সকলের মতামতের ভিত্তিতে’ প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা ও উন্নয়ন ফোরাম’ নামে নেটওয়ার্কিং সংগঠন প্রতিষ্ঠা করা হয়। সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে জেলা সমাজসেবা কার্যালয়ের সাবেক উপপরিচালক এএসএম জাহাঙ্গীর এবং সাধারণ সম্পাদক হিসেবে উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিমকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। ১৫ সদস্যবিশিষ্ট তিন বছর মেয়াদী ফোরামের অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি যথাক্রমে আব্দুস সালাম ও মোঃ রফিকুল ইসলাম।
যুগ্ম সাধারণ সম্পাদক: সীমা রানী, সাংগঠনিক সম্পাদক: মিজানুর রহমান, দপ্তর ও প্রচার সম্পাদক: মিনারা পারভীন, সমাজ কল্যান ও মহিলা বিষয়ক সম্পাদক: রিনা বেগম, কোষাধ্যক্ষ – মোছাঃ সাদেকা বেগম। কার্যকরী সদস্যরা হলেন, আমজাদ হোসেন, সাজু মিয়া, আব্দুল মান্নান, শাহনাজ আক্তার, খোরশেদ আলম, মোছাঃ অজুফা বেগম।
ফোরামের প্রধান উপদেষ্টা – উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয়।
অন্যান্য উপদেষ্টা হলেন জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, জামালপুর শহর সমাজ সেবা কর্মকর্তা, সকল উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, রেজিষ্টার কর্মকর্তা, জেলা প্রবেশন কর্মকর্তা, হাসপাতাল সমাজ সেবা কর্মকর্তা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রোকোনুল ইসলাম বলেন জেলাভিত্তিক গঠিত ফোরাম সত্যিকার অর্থেই কাজ করবে। তিনি তাঁর দপ্তর থেকে এ ফোরামকে কার্যকর ও অর্থবহ সংগঠন প্রতিষ্ঠা লাভে সবধরণের সহায়তা করবেন বলে উপস্থিত সবাইকে আশ্বস্ত করেন।
জেলা সমাজ কার্যালয়ের আওতাধীন এ ফোরাম গঠনে সহযোগিতা করছে ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের মাধ্যমে বাস্তবায়নাধী জেসমিন প্রকল্প। কর্মশালায় ধারণা পত্র উপস্থাপন করে জেসমিন প্রকল্পের জেন্ডার বিশেষজ্ঞ শফিউর রহমান ও এমএন্ডই ম্যানেজার সাখাওয়াত হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেসমিন প্রকল্পের জেন্ডার ও জলবায়ু বিষয়ক কর্মকর্তা সাদেকা বেগম।