গত ৯ জুন মঙ্গলবার বিকেলে জামালপুরের মাদারগঞ্জে মার্কাস মসজিদ সংলগ্ন একটি মোটরসাইকেল চুরির ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে ব্যাপক আলোচনার ঝড় বইছে। এরই ধারাবাহিকতায় ১০ জুন বুধবার ভোরে জামালপুর সদর থেকে সন্দেহ ভাজন দুই ব্যক্তি কে আটক করে মাদারগঞ্জ মডেল থানায় আনা হয়েছে।
মাদারগঞ্জ মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, বর্তমানে তাদের পরিচয় ও ঘটনার সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে।
প্রাথমিক ভাবে আটক ব্যক্তিদের পরিচয় সূত্রে জানা যায়, ১) আইনাল হক, পিতা- আব্দুল গফুর, মধুপুর উপজেলার সোলাকুড়ি এলাকায় বলে জানা গেছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আটক ব্যক্তিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি স্নেহাশিস রায় বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।