• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৬ কোটি টাকার বাজেট প্রস্তাব

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা / ৫২ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে উচ্চশিক্ষা ও গবেষণার প্রসারে (জাবিপ্রবি) জন্য বড় অঙ্কের বাজেট রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয়টির ভৌত অবকাঠামো নির্মাণ ও অন্যান্য সুযোগ-সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে এই বাজেটে ১,৫৭৩ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করেছে সরকার। চলতি মাসের শেষে জাতীয় সংসদে বাজেট পাস হলে এটি চূড়ান্ত অনুমোদন পাবে। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে একাডেমিক ভবনসহ নানা সমস্যায় জর্জরিত।

সম্প্রতি জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের এমপি মোস্তাফিজুর রহমান বাবুল বিশ্ববিদ্যালয়ের নানাবিদ সমস্যা নিয়ে বক্তব্য উপস্থাপন করেন এবং শিক্ষার্থীরাও তাদের একাডেমিক ভবন, আবাসিক ভবন ও গবেষণা কার্যক্রমের সমস্যাধি নিয়ে আন্দোলন করে আসছিল।

উল্লেখ্য ২০১৭ সালের ২৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়টি গেজেট ভুক্ত হওয়ার ৮ বছর পরেও পুর্ণাঙ্গ ক্যাম্পাস ও আধুনিক অবকাঠামো নির্মাণ প্রকল্প ঝুলে ছিল। ইতোমধ্যে বদলে গেছে ৫জন উপাচার্য। অবশেষে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘ হতাশা ও প্রতিক্ষার অবসান হতে চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category