বকশীগঞ্জ সাতানিপাড়া সীমান্তে এক ব্যাক্তিকে ঘুরাঘুরি করতে দেখে বিএসএফ ও বিজিবি আটক করে। বিএসএফ ও বিজিবি ভারসাম্যহীন লোকটিকে জিজ্ঞাসাবাদ করে এবং এ নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।
তবে ওই ব্যাক্তিটি কোন দেশের প্রাথমিকভাবে জানা যায় নি। স্থানীয়রা ধারনা করছে লোকটি মানসিক ভারসাম্যহীন, তাকে বাংলাদেশের অভ্যন্তরে দেখা গিয়েছিল। বর্তমানে লোকটি ভারত বাংলাদেশ সীমান্তের মধ্যবর্তী জায়গা অবস্থান করছে।
সীমান্ত ঘেষাঁ গ্রামবাসী সতর্ক অবস্থায় রযেছে। বিজিবির পক্ষ থেকে সবাইকে শান্ত হয়ে সীমান্তর আশপাশ থেকে সরে যেতে বলছে।