• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

ইসলামপুর সরকারি কলেজে এমপি সুলতান মাহমুদ বাবুকে সংবর্ধনা

আলমাছ হোসেন আওয়াল / ২৫০ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

জামালপুর জেলার ইসলামপুর সরকারি কলেজের উদ্যোগে ১৩৯ জামালপুর-২ (ইসলামপুর) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এ.ই. সুলতান মাহমুদ বাবু-কে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (১৩ জুন, ২০২৬) সকালে ইসলামপুর সরকারি কলেজের শিক্ষক মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নূরে আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসাইন, ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম নবাব, ইসলামপুর পৌর বিএনপির সভাপতি মো: রেজাউল করিম চালী, সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন এবং কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সদস্য সানজিয়া সাফিজ দ্যুতি।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: রেজোয়ান ইফতেকার, ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান, ইঞ্জি: মোঃ হুমায়ুন কবির শাহজাহান, ইসলামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহাম্মেদ বিপুল মাস্টার, সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ মাহমুদুল হাসমত।

সমগ্র অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ইসলামপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো: হাফিজুর রহমান এবং ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক জনাব তাহিরা বেগম। অনুষ্ঠানটির সার্বিক আয়োজনে ছিল ইসলামপুর সরকারি কলেজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category