• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

অগ্রণী ব্যাংক ইসলামপুর শাখার ব্যবস্থাপকের অনিয়মিত উপস্থিতির অভিযোগ

আলমাছ হোসেন আওয়াল / ১৪৭ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

গ্রাহকদের ভোগান্তি

জামালপুরের ইসলামপুরে অগ্রণী ব্যাংক পিএলসি’র ইসলামপুর শাখার ব্যবস্থাপকের বিরুদ্ধে নিয়মিত অফিসে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। এতে ব্যাংকের সেবা নিতে আসা গ্রাহকদের নানা ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

ভুক্তভোগী গ্রাহকদের দাবি, শাখা ব্যবস্থাপকের উপস্থিতি প্রয়োজন এমন বিভিন্ন ব্যাংকিং কার্যক্রম দিনের পর দিন ঝুলে থাকছে। ফলে ঋণসংক্রান্ত কাগজপত্র, হিসাব পরিচালনা, অনুমোদন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সেবা গ্রহণে বিলম্ব হচ্ছে। দূর-দূরান্ত থেকে আসা গ্রাহকদের অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ফিরে যেতে হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহকরা জানান, ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ায় সাধারণ মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে শাখা ব্যবস্থাপকের বক্তব্য পাওয়া যায়নি। তবে গ্রাহকরা আশা করছেন, ব্যাংক কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং শাখার সেবার মান স্বাভাবিক রাখবে।

সেবা নিতে আসা ইসলামপুর সরকারি কলেজের এক কর্মকর্তা বলেন, “ব্যাংকের বিভিন্ন জরুরি কাজের জন্য আমাদের প্রায়ই এখানে আসতে হয়। কিন্তু অনেক সময় শাখা ব্যবস্থাপককে অফিসে পাওয়া যায় না। ফলে প্রয়োজনীয় অনুমোদন ও সিদ্ধান্তের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এতে শুধু আমাদের নয়, সাধারণ গ্রাহকদেরও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ব্যাংকের সেবা কার্যক্রম আরও গতিশীল করতে কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

অন্য দিকে এক সাধারণ গ্রাহক ম্যানেজার না থাকায় সে কয়েকদিন যাবত একটা কাজ নিয়ে বার বার ব্যাংকে এসেও ম্যানেরজারকে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category