• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

মেলান্দহে ৫০ পিচ ইয়াবা ও নগদ অর্থসহ আটক ১

মেলান্দহ প্রতিনিধি / ১১৫ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

জামালপুরের মেলান্দহ পৌরসভাধীন আদিপৈত এলাকায় গোপন সংবাদদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক কারবারি নগদ অর্থ প্রায় ২৩ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেলান্দহ থানা পুলিশ ১৪ জুন রবিবার।

এসআই জ্যোতির্ময় সরকার মিশু, এসআই মো. তারিকুল হাসান হিমন ও সঙ্গীয় ফোর্স অংশ নেন। অফিসার ইনচার্জ (ওসি) মেলান্দহ থানার দিকনির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মেলান্দহ পৌরসভার মৃত নুরুল ইসলাম কামারের ছেলে মো. লাল মিয়া (৩৯)। তার বসতবাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকা জব্দ করা হয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category