“”সম্প্রতি সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতা বৃদ্ধি ও ধর্মীয় নিপীড়নের বিরুদ্ধে পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত মানববন্ধন কর্মসূচি অদ্য ১৭ জুন বিকেল চারটায় জামালপুর জেলা শহরের বকুলতলাস্থ দুর্গা বাড়ি মন্দিরের সামনে অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পূজা উদযাপন ফ্রন্ট জেলা শাখার আহবায়ক দিলীপ কুমার দেব, সদস্য সচিব এড্ লিন্টু ভৌমিক দুলু, শহর পূজা ফ্রন্টের সদস্য সচিব আকাশ পাল, দুর্গাবাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক বাবু চন্দ্র গোয়ালা সহ অন্যান্য নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তারা অবিলম্বে সারা দেশে সাম্প্রদায়িক সহিংসতা,সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ করে দুষ্কৃতিকারীদের শনাক্ত করে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আহ্বান জানান।
বর্তমান সরকার সারাদেশে সংখ্যালঘুদের উন্নয়নে যে পদক্ষেপ গ্রহণ করছে তাতে সাম্প্রতিক সময়ের সহিংসতা এই সরকারের আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা ম্লান যাবে ও সংখ্যালঘুদের মাঝে পূর্বের অস্থিরতা ফিরে আসবে। সরকারের ধর্ম যার যার রাষ্ট্র সবার এ আহবানে মানববন্ধন শেষ হয়।