• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

দেশীয় ফলের উৎপাদন বাড়াতে মোল্লাহাটে ফল মেলার উদ্বোধন

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি / ১৮৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের ফল চাষে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় ফল মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

“করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস” প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলা অফিসার্স ক্লাব প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মোল্লাহাটের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।

মেলার উদ্বোধন করেন মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসার সুমনা আইরিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মো: ইমরান হোসেন। এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় কৃষক, উদ্যোক্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুমনা আইরিন বলেন, দেশীয় ফল মানুষের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি কৃষকের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তিনি কৃষকদের অধিক পরিমাণে ফল চাষে উৎসাহিত হওয়ার আহ্বান জানান এবং নিরাপদ ফল উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে। ফল চাষ সম্প্রসারণের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি, পুষ্টি ঘাটতি দূরীকরণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব। তারা আরও বলেন, ফল মেলা কৃষকদের উৎপাদিত ফল প্রদর্শনের পাশাপাশি নতুন প্রযুক্তি ও চাষাবাদ পদ্ধতি সম্পর্কে জানার সুযোগ সৃষ্টি করে।

মেলায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক ও উদ্যোক্তারা আম, কাঁঠাল, লিচু, জাম, পেয়ারা, পেঁপেসহ বিভিন্ন দেশীয় ও মৌসুমি ফল প্রদর্শন করেন। ফলের বৈচিত্র্য ও আকর্ষণীয় প্রদর্শনী দর্শনার্থীদের দৃষ্টি কাড়ে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন দেশীয় ফলের উৎপাদন ও ভোগ বৃদ্ধির পাশাপাশি কৃষকদের মধ্যে ফল চাষে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category