পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যে জামালপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে নদী ও পরিবেশবাদী সংগঠন ‘তরী বাংলাদেশ’। গত ১৯ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ, শুক্রবার তরী বাংলাদেশ জামালপুর জেলা শাখার উদ্যোগে জেলা সদরের বিভিন্ন স্থানে এই কর্মসূচি বাস্তবায়িত হয়।
দিনব্যাপী এই কর্মসূচিতে জামালপুর জেলা সদরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, কবরস্থান এবং রাস্তার পাশে নিম,, ইউকালেক্টর, জাম, কাঁঠালসহ বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষের মাঝেও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।বৃক্ষরোপণ ও চারা বিতরণকালে উপস্থিত ছিলেন তরী বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি শরীফ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন, প্রচার ও দপ্তর সম্পাদক শাহিনুর রহমান, অর্থ সম্পাদক (কোষাধ্যক্ষ) আজিজুর রহমান, কার্যনির্বাহী সদস্য মো. সাঈদ হোসেন ও পলিরানী চক্রবর্তী, সামসুল ইসলামসহ আরো আরো অনেকেই। এছাড়াও কর্মসূচিতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় যুবসমাজ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রত্যেকে যদি নিজ নিজ অবস্থান থেকে অন্তত দুটি করে গাছ লাগান, তবেই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটি সুস্থ ও সুন্দর পৃথিবী পাবে। পরিবেশ রক্ষায় তরী বাংলাদেশের এমন সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।