• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

দেওয়ানগঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ

দেওয়ানগঞ্জ প্রতিনিধি / ১৩৮ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

২৪ জুন বুধবার জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ের গরীব অসহায় শিক্ষার্থীদের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার খায়রুজ্জামান মিয়া ও সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম।

সভাপতিত্ব করেন, বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের ব্যক্তিগত (রাজনৈতিক) কর্মকর্তা সাঈদ বিন আনোয়ার সজীব। সার্বিক তত্বাবধানে ছিলেন, দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category