• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

মেলান্দহে ৮ মাসের শিশুকে হত্যা, মা আটক

মেলান্দহ প্রতিনিধি / ২৩৮ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওনকে হত্যার ঘটনায় শ্রাবন্তী (২০) নামে ঘাতক মাকে পুলিশের হেফাজতে নিয়েছে। রোববার ২৮ জুন সকালে ঘটনাটি ঘটেছে উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের ভাবকী গ্রামে। শ্রাবন্তী জামালপুর সদর থানার কম্পপুর গ্রামের মুন্তাজ আলীর মেয়ে বলে জানা গেছে।

নিহত শিশুর বাবা হুমায়ুন কবির (২৫), জানিয়েছেন, দুই বছর আগে আমাদের বিয়ে হয়। শ্রাবন্তী কয়েক জনের সাথে মোবাইলে কথা বলতো। এ নিয়ে পারিবারিকভাবে কয়েক দফা দেনদরবারও হয়। আমার ধারণা পরকিয়ার জের ধরেই রোববার রাতে মা নিজেই হত্যা শেষে লাশ পানিতে ফেলে পালিয়ে যাবার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা তাকে আটক করেছে।

অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান জানিয়েছেন, রোববার সকাল ৭টার দিকে লাশ উদ্ধার শেষে থানায় আনা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে শিশুর মা শ্রাবন্তীকে পুলিশের হেফাজতে আনা হয়েছে। তদন্ত এবং জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category