• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

আ. লীগের করা আইনেই দলটির বিচার করা সম্ভব : চিফ প্রসিকিউটর

দ্য ডেইলি ফ্রন্ট নিউজ ডেস্ক / ৩২ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বিদ্যমান আইন অনুযায়ী আদালতের মাধ্যমে দলটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে দলটিকে নিষিদ্ধ ঘোষণার উদ্যোগও নেওয়া যেতে পারে।

রোববার (৫ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। চিফ প্রসিকিউটর জানান, দলগতভাবে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সন্ত্রাসবিরোধী আইন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট বিধানের আওতায় আওয়ামী লীগের বিচার করা সম্ভব।

তিনি আরও জানান, ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনাসহ শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলার তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষ হলে আইন অনুযায়ী পরবর্তী বিচারিক কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

আমিনুল ইসলাম বলেন, ব্যক্তিগত দায়ের পাশাপাশি দলগত অপরাধের অভিযোগও প্রমাণিত হলে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে শেখ হাসিনাকেও সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।

এর আগে শনিবার (৪ জুলাই) জুলাই জাতীয় সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দাবি করেন, আওয়ামী লীগ ভবিষ্যতে দেশে আর রাজনীতি করতে পারবে না। তিনি বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। দলটির বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে রাজনৈতিক দল হিসেবেও বিচারিক প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category