• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

দ্য ডেইলি ফ্রন্ট নিউজ ডেস্ক / ৩৫ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার নামাজ রাজধানী তেহরানে অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে তার পরিবারের আরও চার সদস্যের জানাজার নামাজও আদায় করা হয়।

রোববার (৪ জুলাই) সকাল ৮টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা) তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ জাফর সোবহানি জানাজার নামাজে ইমামতি করেন। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, জানাজা শুরুর কয়েক ঘণ্টা আগেই মোসাল্লার প্রধান প্রাঙ্গণ শোকাহত মানুষের ভিড়ে পূর্ণ হয়ে যায়।

জানাজার নামাজ তিন ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ধাপে তার পরিবারের সদস্য সাইয়্যেদে বুশরা হোসেইনি খামেনি, মেসবাহ আল-হোদা বাকেরি এবং জাহরা হাদ্দাদ আদেলের জানাজা আদায় করা হয়। তৃতীয় ধাপে তার নাতনি জাহরা মোহাম্মাদি গোলপায়েগানির জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

খামেনির মৃত্যুর চার মাসেরও বেশি সময় পর ইরান সরকার তার স্মরণে নয় দিনের রাষ্ট্রীয় শোক এবং রাষ্ট্রীয় বিদায় কর্মসূচি ঘোষণা করে। এর অংশ হিসেবে শুক্রবার থেকে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় তার মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। শনিবার ভোরে আনুষ্ঠানিকতা শুরু হলেও রোববার বিকেল পর্যন্ত সাধারণ মানুষ সেখানে শ্রদ্ধা জানাতে পারবেন।

আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় তিনি নিহত হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৭ জুলাই তার মরদেহ কোম শহরে নেওয়া হবে। এরপর ৮ জুলাই ইরাকের বাগদাদ, নাজাফ ও কারবালায় ধর্মীয় আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। সবশেষে ৯ জুলাই ইরানের মাশহাদে ইমাম রেজার মাজার প্রাঙ্গণে তাকে দাফন করার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category