• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন

রাষ্ট্রপতি পদত্যাগ করবে না হয়তো, সরকার তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে : নাহিদ ইসলাম

শফিকুল ইসলাম বিপুল / ৮৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, আমারা শুনেছি রাষ্ট্রপতি এখন নাকি পদত্যাগ করবেন। রাষ্ট্রপতির এত বছর পর মনে হলো তাঁর পদত্যাগ করা প্রয়োজন। রাষ্ট্রপতি পদত্যাগ করবে না হয়তো। সরকার রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টায় জামালপুর শহরের ফৌজদারি মোড়ে জেলা এনসিপি আয়োজিত পদযাত্রা উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন,’বিএনপি সরকার তাঁরা বলে দুই তৃতীয়াংশ আসন পেয়ে সরকার গঠন করছে। পাঁচ মাসে আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে তাঁরা পরিবর্তন করতে পারে নাই। যে সরকার আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তনের সক্ষমতা রাখে না, সে দেশ পরিবর্তন করবে কি ভাবে।

নাহিদ ইসলাম আরও বলেন,’আমারা মনে করি ফ্যাসিস্টের দোসর চুপ্পু পদত্যাগ করলেই হবে না। পদত্যাগের পরে তাঁকে গ্রেপ্তার করতে হবে। গণহত্যায় তাঁর সমর্থন রয়েছে। দুর্নীতিতে তাঁর স্পষ্ট প্রমাণ রয়েছে সে দুর্নীতিবাজ। সেই ব্যক্তিকে অবিলম্বে প্রত্যাহার করে তাঁকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। এবং একজন যোগ্য নিরপেক্ষ ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চান বাংলাদেশের জনগণ।

এছাড়াও নাহিদ ইসলাম জুলাই সনদ নিয়ে তিনি বলেন,’এই সরকার দুটি নির্বাচনের মাধ্যমে এসেছিল। জাতীয় নির্বাচনের পাশাপাশি হয়েছিল গণভোট। আমরা ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিয়েছি। ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেওয়া মানে দেশের সংস্কার হবে, পরিবর্তন হবে, এবং জুলাই সনদ বাস্তবায়ন হবে। কিন্তু আমরা কী দেখলাম এই সরকার সেই জুলাই সনদ বাস্তবায়ন করছেন না।

তিনি আরও বলেন,’সংসদে এনসিপির ৮ জন সদস্য রয়েছে। এই ৮ জন একশ জনের চেয়েও শক্তিশালীভাবে জনগণের পক্ষে কথা বলেন। এনসিপি যদি প্রধান বিরোধী দল হিসেবে সংসদে থাকত, তাহলে এই সরকারকে সর্বাত্মকভাবে সমালোচনা করতে পারত। সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে বাধ্য করতে পারত।

পথসভায় বক্তব্য দেন,’এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহিদ আহসান। শহরের তালতলা মোড় থেকে পদযাত্রা শুরু হয়ে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু সাঈদ শামীম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category