• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

দেশে সন্ত্রাসী রাজত্ব শুরু করেছে বিএনপি : নাসীরুদ্দীন পাটওয়ারী

দ্য ডেইলি ফ্রন্ট নিউজ ডেস্ক / ৩১ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, পুরো বাংলাদেশে সন্ত্রাসী রাজত্ব শুরু করেছে বিএনপি। আমরা এই সন্ত্রাসী রাজত্বের অবসান চাই।তিনি বলেন, তারেক রহমানের প্রত্যক্ষ মদদে বিভিন্ন জায়গায় এনসিপির ওপর হামলা হচ্ছে। এবং সেটা সরাসরি তারেক রহমান নির্দেশনা দিয়েছেন। আর এই নির্দেশনা বাস্তবায়নে কাজ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৫টায় সিলেটের কানাইঘাট উপজেলায় পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার আগে সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, দেশে জঙ্গি শাসন শুরু হয়েছে। আমরা মনে করেছিলাম স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন বাংলাদেশের জনগণকে নিরাপত্তা দেবেন। বাংলাদেশের মানুষ নিরাপদে নেই এবং আপনারা জানেন স্বরাষ্ট্রমন্ত্রী ছেলেকে একটি কোম্পানিতে বসানো হয়েছে। আমরা ডিটেলস কয়েকদিন পরে আপনাদের সামনে নিয়ে আসবো।

পুলিশ কোনো কাজ করে না উল্লেখ করে তিনি বলেন, বোঝাই যাচ্ছে পুলিশেরও প্রত্যক্ষ মদদ আছে। সঙ্গে সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা মিটিং করেছে এনসিপি নেতাকর্মীদের মারার। সেই মেরে ফেলার ষড়যন্ত্রের অংশ হিসেবেই বার বার আমাদের ওপর হামলা হচ্ছে। কার কাছে বিচার চাইবো ? তারেক রহমানের কাছে? উনার কাছে বিচার চেয়ে লাভ নাই। আমরা বলেছি আমরা রাজপথে থাকবো। ভয় দেখিয়ে, হুমকি দিয়ে, গাড়িতে হামলা করে, শরীরে হামলা করে তারেক রহমান আমাদের প্রতিহত করতে পারবে না কিছুই করতে পারবে না।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, রাজপথে থাকবো রাজপথেই আমরা প্রোগ্রাম করব, যদি মেরে ফেলে রাজপথেই মেরে ফেলুক সমস্যা নাই। ইনশাআল্লাহ লড়াই চলবে। দেখা যাবে বাংলাদেশে সন্ত্রাসের হাত শক্তিশালী না কি গণতন্ত্রের হাত, নাকি শান্তির হাত শক্তিশালী এটা প্রমাণ হবে। ইনসাফের রাজত্ব আমরা বাংলাদেশে কায়েম করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category