• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক

দ্য ডেইলি ফ্রন্ট নিউজ ডেস্ক / ৪০ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৩১ জনে পৌঁছেছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন ৩৮৪ জন পর্যটক। তাদের মধ্যে ২৯১ জন বিদেশি নাগরিক এবং ৯৩ জন নেপালি নাগরিক।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে দেশটির ট্যুরিজম বোর্ড জানিয়েছে, তারা মোট ৩৮৪ জন পর্যটককে নিখোঁজ হিসেবে শনাক্ত করেছে। তাদের মধ্যে ২৯১ জন বিদেশি নাগরিক এবং ৯৩ জন নেপালি নাগরিক। নিখোঁজদের মধ্যে ১২ জন যুক্তরাজ্যের নাগরিক রয়েছেন।

এলাকায় ভ্রমণরত পর্যটক ও স্থানীয়দের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে অনুসন্ধান চালানো হচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি। বুধবার (২৬ আগস্ট) ভোরের দিকে নেপালের রাজধানী কাঠমাণ্ডুর উত্তরাঞ্চলীয় রসুয়া জেলায় এই প্রাকৃতিক বিপর্যয় ঘটে।

বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, সংসদে বক্তব্য দেওয়ার সময় নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল জানান, প্রাথমিক তথ্যানুযায়ী স্থানীয় সময় সকাল ৮টা ৩৭ মিনিটে ওই এলাকায় একটি ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর তুষারধস শুরু হয় এবং এর ফলে আকস্মিক বন্যা দেখা দেয় বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, এই ঘটনায় নেপালের পাশাপাশি চীন অংশেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং উভয় দেশ যৌথভাবে পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে। এখন পর্যন্ত ২৬ জন পুলিশ সদস্য, ৯ জন সশস্ত্র পুলিশ সদস্য এবং ৪৪ জন সেনাসদস্য নিখোঁজ রয়েছেন। কাস্টমস ও ইমিগ্রেশনের কয়েকজন কর্মকর্তাও নিখোঁজ রয়েছেন বলে জানান তিনি।

নেপাল ট্যুরিজম বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, নিখোঁজ বিদেশি নাগরিকদের মধ্যে ১২ জন যুক্তরাজ্যের নাগরিক, ১০৫ জন ভারতীয়, ৩৭ জন প্রবাসী ভারতীয় (এনআরআই), ১৭ জন মালয়েশীয়, ৪ জন দক্ষিণ আফ্রিকান, ৩ জন আমেরিকান, একজন অস্ট্রেলীয়, একজন ডাচ এবং অন্যান্য দেশের ১১১ জন রয়েছেন, যাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category