১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার। জামালপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, প্রায়াত সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ, মেলান্দহের ৫নং নয়ানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ মুহাম্মদ খায়রুল বাশার চিশতী মাজার জিয়ারত করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব একেএম ইহসানুল হক মঞ্জু। তিনি মাজারস্থলে ফাতেহা পাঠ করেন এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
পরে সাবেক সচিব একেএম ইহসানুল হক মঞ্জু প্রায়াত চিশতীর সহধর্মিণী সহ তার পরিবার পরিজনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এই সময় সাবেক সচিব মঞ্জু’র সাথে ছিলেন দ্য ডেইলি ফ্রন্ট নিউজ পত্রিকার সম্পাদক মো: মেহেরউল্লাহ, মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান তালুকদার, মেলান্দহ পৌর বিএনপির সহ-সভাপতি রেজাউল করিম রেজা, মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আযম খান, বিএনপি নেতা সোহেল রানা, শফিকুল ইসলাম, মিস্টার, তৌসিফ তানভীর সাবেক সদস্য সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদল, লিটন (ক্যাসেট) সদস্য পৌর স্বেচ্ছাসেবক দল, খোকন আহমেদ যুবদল নেতা, মেহেদী হাসান মিশু সাবেক সভাপতি মেলান্দহ সরকারী কলেজ, ছাত্রদল নেতা সজিব ও সিদ্দিক।