• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

জামালপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার / ৩০ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

জামালপুরের বকশীগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণের ঘটনার মামলায় আসলাম হোসেন (৩০) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আসলাম বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের সলই মণ্ডলপাড়া গ্রামের হায়দার আলীর ছেলে। মামলা সূত্রে জানা যায়,’২০২৩ সালের ২০ জুলাই রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীর বাড়িতে তাঁর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন আসলাম। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বকশীগঞ্জ থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে নয়জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক বলেন,’ নয়জন সাক্ষীর সাক্ষ্য তথ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আসলাম হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও চার লাখ টাকা জরিমানা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category