প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পারিবারিক পরিবেশে আমরা যেসব কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, কেন আমরা জনপরিসরেও সেই শব্দগুলো ব্যবহার করব? কেন আমরা জনপরিসরেও সেই শব্দগুলোকে পরিহার করব না, মাননীয় স্পিকার?
তিনি বলেন, মাননীয় স্পিকার আপনার মাধ্যমে, আমি এটি সব সদস্যের কাছে, দেশের সব বিবেকবান নাগরিকের কাছে প্রশ্ন রেখে যেতে চাই। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা যদি সত্যিকারভাবে সবাই এ ব্যাপারে একমত হই, আসুন আমরা গালাগালির সংস্কৃতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে ভূমিকা গ্রহণ করি। বুধবার (৯ সেপ্টেম্বর) সংসদে রুমিন ফারহান বলেছিলেন, ‘প্রত্যেকটা সরকারের একটা চরিত্র থাকে। বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না। বিএনপি ক্ষমতায় আসবে আর সারের সংকট হবে না, গরিব কৃষক সার লুট করবেন না, সেটাও হতে পারে না।’
তার এই বক্তব্যের পর জাতীয় সংসদে হট্টগোল শুরু হয় এবং তাকে অকথ্য ভাষায় অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়।