• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

খালেদা জিয়ার সাজে প্রধানমন্ত্রীর সঙ্গে মেঘনা আলমের সাক্ষাৎ

দ্য ডেইলি ফ্রন্ট নিউজ ডেস্ক / ৪৭ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদলে সাজগোজ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কেড়েছেন তিনি।

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন মেঘনা আলম। এ লক্ষ্যে গত ১৭ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর আসনটি শূন্য হয়।

মনোনয়নপ্রত্যাশী হিসেবে গত ১৯ অক্টোবর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মেঘনা। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা ছবিতে তাকে শাড়ি, মাথায় ঘোমটা ও গলায় মুক্তার মালা পরা অবস্থায় দেখা যায়। তার এই সাজে খালেদা জিয়ার ব্যক্তিত্ব ও পোশাকের ছাপ খুঁজে পেয়েছেন অনেকে।

সাক্ষাৎ শেষে নিজের অনুভূতি জানিয়ে মেঘনা আলম বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন। পাশাপাশি জাতীয় সংসদকে দক্ষ ও কার্যকর করে তোলার জন্য সৃষ্টিকর্তার সাহায্য কামনা করেন তিনি।

খালেদা জিয়ার মতো সাজের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ব্যক্তির প্রশ্নের জবাবে মেঘনা জানান, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে পেরে তিনি সম্মানিত। তবে এমন সাজ নেওয়ার বিষয়টি ইচ্ছাকৃত ছিল না বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষ্য, তিনি কেবল মার্জিত ও আন্তরিকভাবে নিজেকে উপস্থাপন করতে চেয়েছিলেন। মানুষের ইতিবাচক প্রতিক্রিয়ায়ও সন্তুষ্টি প্রকাশ করেন মেঘনা।

তবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে ঠিক কী কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। ফলে রাজনৈতিক মনোনয়ন প্রত্যাশা, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং খালেদা জিয়ার আদলে তার সাজ, সব মিলিয়ে আলোচনায় উঠে এসেছেন মেঘনা আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category