• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

দোস্ত এইডের উদ্যোগে ১০০ এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ

স্টাফ রিপোর্টার / ৪০ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

এতিম শিক্ষার্থীদের শিক্ষাজীবন অব্যাহত রাখা, মেধা বিকাশে সহায়তা এবং শিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে জামালপুরে ১০০ জন এতিম শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করেছে মানবিক সহায়তা সংস্থা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।

বুধবার (২১ অক্টোবর) সকালে জামালপুরে দোস্ত এইড কনফারেন্স সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয়। এ উদ্যোগের মাধ্যমে এতিম শিক্ষার্থীদের পড়াশোনার ব্যয় নির্বাহে সহায়তা এবং তাদের শিক্ষাজীবনে উৎসাহ জোগানোর প্রত্যাশা করছে সংস্থাটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য ডেইলি  ফ্রন্ট নিউজ পত্রিকার সম্পাদক ও সাবেক শিক্ষা কর্মকর্তা মো: মেহের উল্লাহ, অনুষ্ঠানে দাতা সংস্থার প্রতিনিধি বিদেশি অতিথি মি: হুসাইন উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার প্রজেক্ট ম্যানেজার আবুল কায়েস। এ সময় দোস্ত এইডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মো:মেহের উল্লাহ্ বলেন, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা সমাজের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। আর্থিক সীমাবদ্ধতার কারণে কোনো শিক্ষার্থীর শিক্ষাজীবন যেন বাধাগ্রস্ত না হয়, সে জন্য ব্যক্তি, প্রতিষ্ঠান ও সমাজের সামর্থ্যবান সবাইকে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ তাদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।

সভাপতির বক্তব্যে কহিনুর আলম চৌধুরী বলেন, এতিম ও অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সহায়তা করা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির জনকল্যাণমূলক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষাবৃত্তির মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহিত করা এবং তাদের ভবিষ্যৎ গঠনে সহযোগিতা করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও কল্যাণে দোস্ত এইডের কার্যক্রম অব্যাহত থাকবে।

আয়োজকরা জানান, শিক্ষাবৃত্তি পাওয়া ১০০ জন এতিম শিক্ষার্থী যাতে নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে পারে এবং ভবিষ্যতে নিজেদের যোগ্যতা অনুযায়ী প্রতিষ্ঠিত হতে পারে, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সম্ভাবনা বিকাশে এ সহায়তা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্বাস করে, শিক্ষাই একটি সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার অন্যতম প্রধান ভিত্তি। তাই এতিম, অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং স্বপ্ন পূরণে সহায়তা করতে সংস্থাটি বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category