• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

মেলান্দহে সাংবাদিক-পুলিশ পেটানোর হুমকীদাতা ছাত্রদলের লাঞ্জু গ্রেপ্তার

মেলান্দহ প্রতিনিধি / ৬০ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

জামালপুরের মেলান্দহে সাংবাদিক-পুলিশসহ প্রশাসনকে পিটানোর হুমকিদাতা বহুল আলোচিত সেই কথিত ছাত্রদল নেতা আজমাইন হোসেন লাঞ্জুকে(২২) গ্রেপ্তার করেছে পুলিশ। ২২
অক্টোবর দুপুর দুইটার দিকে উপজেলা কম্পাউন্ড থেকে গ্রেপ্তারের কথা নিশ্চিত করেছেন মেলান্দহ থানার অফিসার ইনচার্জ এটিএম মাহমুদুল হক। গ্রেপ্তারকৃত লাঞ্জু উপজেলার পূর্ব মালঞ্চ গ্রামের সোজা মিয়ার ছেলে।

জানা গেছে, সম্প্রতি একটি মেয়েলি ঘটনায় আপোষ নিস্পত্তির বিষয়ে মেলান্দহ ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাকারিয়া আহম্মেদ জুয়েলের বিরুদ্ধে অর্থ হাতিয়ে নেয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়। এ বিষয়ে জাকারিয়া জুয়েল নিজেকে নির্দোষ এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নিজের অবস্থান পরিস্কার করেন।

ওদিকে জুয়েলের পক্ষ হয়ে গ্রেপ্তারকৃত ছাত্রদল নেতা লাঞ্জু বলেন, ওই মিয়া, রানিং ক্ষমতায় বিএনপি। দুই চারটা সাংবাদিক, দুই চারটা পুলিশ প্রশাসন-পিটাপিটি যদি না করতে পারি ছাত্রদল হয়ে, তাহলে কী হইল, কন? চলেন, জুয়েল ভাই যদি বলে, তাইলে সেই লেভেলের পিটন দেই সাংবাদিকেরে। এমপি সাবের হঙ্গে কথা কয়ে, দিমু শালারে চালান দিয়ে।

এটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশ নড়েচড়েবসে । জামালপুরের মেলান্দেহ সাংবাদিক-পুলিশ-প্রশাসনকে পেটানোর হুমকীদাতা গ্রেপ্তারকৃত কথিত ছাত্রদল নেতা আজমাইনহোসেন লাঞ্জু।

মেলান্দহ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির জানান, গ্রেপ্তারকৃত লাঞ্জুর ছাত্রদলের কোন পদ নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category