• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

মাদারগঞ্জে সমবায় সমিতির গ্রাহকদের টাকা ফেরতের জন্য আলোচনা সভা

আনিছুর রহমান আইয়ুব / ২৮৫ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

জামালপুরের মাদারগঞ্জে বহুল আলোচিত শতদল সমবায় সমিতির গ্রাহকদের জমাকৃত আমানত গ্রাহকদের ফেরত দেওয়ার লক্ষ্যে নব গঠিত টাকা উদ্ধার সহায়ক কমিটির নেতৃবৃন্দের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময়ে আলোচনায় ক্ষতিগ্রস্ত গ্রাহকদের স্বার্থ রক্ষা, অর্থ ফেরতের প্রক্রিয়া ত্বরান্বিত করা এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম প্রতিরোধের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

সভায় সহায়ক কমিটির নেতৃবৃন্দ বক্তব্যে সকল গ্রাহকদের দীর্ঘদিনের কষ্টার্জিত অর্থ ফেরত দেওয়ার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। এ জন্য প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট সকল সমবায় সমিতির দায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও আলোচনায় উঠে আসে।

গ্রাহকদের পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। গ্রাহকেরা বক্তব্যে বলেন, বছরের পর বছর ধরে তারা প্রতারিত হয়ে আসছেন এবং এখন আর দেরি সহ্য করার মতো পরিস্থিতি নেই। এসময়ে সহায়ক কমিটির নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, একটি নির্দিষ্ট রোডম্যাপ তৈরি করে ধাপে ধাপে আমানত ফেরতের ব্যবস্থা করা হবে।

আলোচনায় আরও সিদ্ধান্ত হয় যে, নিয়মিত সভার মাধ্যমে অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে এবং গ্রাহকদের আপডেট জানানো হবে। পাশাপাশি গণসচেতনতা বাড়ানো ও ভবিষ্যতে এ ধরনের আর্থিক প্রতারণা থেকে মানুষকে সতর্ক করতে প্রচার কার্যক্রম জোরদার করা হবে।
এই আলোচনা স্থানীয় জনগণের মধ্যে আশার সঞ্চার করেছে যে, দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে তারা তাদের ন্যায্য পাওনা ফিরে পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category