• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

হাজরাবাড়িতে আবুল হোসেন এমপির কবর জিয়ারত করলেন সাবেক সচিব মঞ্জু

স্টাফ রিপোর্টার / ৯০ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

১১ সেপ্টেম্বর শুক্রবার মেলান্দহের হাজরাবাড়িতে বিএনপির সাবেক এমপি আবুল হোসেনের কবর জিয়ারত করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব একেএম ইহসানুল হক মঞ্জু। তিনি মাজারস্থলে ফাতেহা পাঠ করেন এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

পরে সাবেক সচিব একেএম ইহসানুল হক মঞ্জু প্রায়াত আবুল হোসেনের পরিবার পরিজনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এই সময় সাবেক সচিব মঞ্জু’র সাথে ছিলেন দ্য ডেইলি ফ্রন্ট নিউজ পত্রিকার সম্পাদক মো: মেহেরউল্লাহ, মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান তালুকদার, মেলান্দহ পৌর বিএনপির সহ-সভাপতি রেজাউল করিম রেজা, মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আযম খান, বিএনপি নেতা সোহেল রানা, শফিকুল ইসলাম, মিস্টার, তৌসিফ তানভীর সাবেক সদস্য সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদল, লিটন (ক্যাসেট) সদস্য পৌর স্বেচ্ছাসেবক দল, খোকন আহমেদ যুবদল নেতা, মেহেদী হাসান মিশু সাবেক সভাপতি মেলান্দহ সরকারী কলেজ, ছাত্রদল নেতা সজিব ও সিদ্দিক, পল্লীকণ্ঠ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রাফি সহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category