• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

দেওয়ানগঞ্জে খুটের চরে জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ

এস এম খোরশেদ আহম্মেদ / ৩৬ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

দ্রুত শুরু হবে পানি নিষ্কাশনের কাজ-ইউএনও

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের খুটের চর এলাকায় পানি প্রবাহের পথ বন্ধ হয়ে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষিজমি পুনরায় চাষাবাদের আওতায় আনতে সরেজমিনে পরিদর্শন করেছেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন।

শনিবার (১৫ আগস্ট) ইউএনও শাহ জহুরুল হোসেন তিনি খুটের চর এলাকা পরিদর্শন করে জলাবদ্ধতার পরিস্থিতি সরেজমিনে দেখেন এবং স্থানীয় কৃষক ও এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। এ সময় পানি নিষ্কাশনের সম্ভাব্য নতুন পথ চিহ্নিত করা হয়।

পরিদর্শনকালে জানা যায়, দীর্ঘদিন পানি প্রবাহের পথ বন্ধ থাকায় খুটের চর এলাকার বিস্তীর্ণ কৃষিজমি জলাবদ্ধ হয়ে পড়ে। এতে কৃষিকাজ ব্যাহত হওয়ার পাশাপাশি স্থানীয় কৃষকরা ক্ষতির মুখে পড়েছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহের মধ্যেই নালা কেটে আটকে থাকা পানি নদীতে প্রবাহিত করার কাজ শুরু করা হবে। পানি নিষ্কাশনের এ কাজে উপজেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় এলাকাবাসীও অংশগ্রহণ করবেন।

স্থানীয়রা জানান, দ্রুত পানি নিষ্কাশন করা সম্ভব হলে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত জমিগুলো আবারও চাষাবাদের আওতায় আনা সম্ভব হবে। উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তারা।

ইউএনও শাহ জহুরুল হোসেন বলেন, স্থানীয় কৃষকদের ক্ষতি কমিয়ে কৃষিজমি দ্রুত চাষাবাদের উপযোগী করতে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রশাসন ও এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত সমস্যার সমাধান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category