• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

মেলান্দহে বিদ্যালয়ের প্রজেক্টর চুরি, চোর ধরতে পারেনি পুলিশ

মেলান্দহ প্রতিনিধি / ৮৪ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

জামালপুরের মেলান্দহ উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের আটাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রজেক্টর চুরি ঘটনা ঘটেছে। গত (২ জুলাই) আটাবাড়ী প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুর্শেদা পারভীন আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য মেলান্দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এদিকে স্থানীয়দের অভিযোগ, মেলান্দহ থানায় অভিযোগ দেওয়ার ২০দিন পেরিয়ে গেলেও কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আটাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের সামনের তালার ভেঙে ভেতরে প্রবেশ করে চোরের দল। সেখান থেকে একটি প্রজেক্টর চুরি করে নিয়ে যায় চোরেরা। সকালে বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে পুলিশ ও উপজেলা শিক্ষা অফিসে জানিয়েছে।

স্থানীয় বাসিন্দা ও অভিভাবকেরা জানান, আটাবাড়ী গ্রামের ইতিহাসে বিদ্যালয়ে এ ধরনের চুরির ঘটনা এবারই প্রথম। এলাকায় নেশার সঙ্গে জড়িত কেউ এ ঘটনায় জড়িত থাকতে পারে বলে তাদের ধারণা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুর্শেদা পারভীন বলেন, চুরির ঘটনা উপজেলা সহকারী শিক্ষা অফিসার, শিক্ষা অফিসার ও থানা পুলিশকে জানানো হয়েছে। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক বলেন, আমাদের তদন্ত কাজ চলমান রয়েছে।

এ ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চোরকে সনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category