• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

মাদারগঞ্জে ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন

আনিছুর রহমান আইয়ুব / ১২৮ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোরখালী ইউনিয়নের কাইজের চরে ১০০ মেগাওয়াট ক্ষমতার সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক। একই সাথে অবশিষ্ট জমি ব্যবহার করে আরও ১৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য নতুন প্রকল্পেরও অনুমোদন দেওয়া হয়েছে।

রাজধানী ঢাকায় শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকী।

প্রকল্পের বিস্তারিতঃ
পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, “জামালপুরের মাদারগঞ্জের কাইজার চরে ১০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পটি একনেকে অনুমোদিত হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করবে রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড – আরপিসিএল।

তিনি আরও জানান, “১০ মেগাওয়াট প্রকল্পের জন্য যে পরিমাণ জমি বরাদ্দ রয়েছে, তাতে কিছু জমি অবশিষ্ট থাকবে। সেই অবশিষ্ট জমিতে আরও ১৫ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের জন্য আরেকটি প্রকল্পের প্রস্তাবও একনেকে পাস হয়েছে।

ব্যয় ও উদ্দেশ্যঃ
প্রায় ১৩০ মিলিয়ন ডলার বা সাড়ে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য ১০০ মেগাওয়াট কেন্দ্রটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করবে। পাশাপাশি উত্তরাঞ্চলের বিদ্যুৎ ঘাটতি কমাতে এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে সরকার।

স্থানীয়দের প্রত্যাশাঃ
মাদারগঞ্জে দীর্ঘদিন ধরে লোডশেডিং ও লো-ভোল্টেজ সমস্যা রয়েছে। ১১৫ মেগাওয়াটের এই সৌর প্রকল্প চালু হলে স্থানীয় শিল্প-কারখানা ও কৃষি সেচে বিদ্যুৎ সরবরাহ সহজ হবে বলে মনে করছেন এলাকাবাসী। প্রকল্প এলাকায় স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলেও আশা করা হচ্ছে।

বাস্তবায়নকারী প্রতিষ্ঠানঃ
প্রকল্পটির নির্মাণ কাজের দায়িত্ব পেয়েছে ভারতের ঠিকাদারি প্রতিষ্ঠান আমরা রাজা ইনফ্রা প্রা. লিমিটেড – ARIPL।

এ বিষয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকী বলেন, “সরকারের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে ৪০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন। মাদারগঞ্জের এই মেগা প্রকল্প সেই লক্ষ্য অর্জনে বড় অবদান রাখবে।

এবিষয়ে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে ২০২৭ সালের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category