• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত

লিমন মিয়া / ৫১ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী ও বরেণ্য রাজনীতিবিদ ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

১৯৯৯ সালের ২০ আগস্ট হৃদরোগের চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হওয়ার পথে ঢাকার তৎকালীন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে মারা যান ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার।

বরেণ্য এই রাজনীতিবিদ ১৯৩৬ সালের ৪ নভেম্বর জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মুলবাড়ী গ্রামে এক সম্ভ্রান্ত তালুকদার পরিবারে জন্মগ্রহণ করেন। বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার দেশের গণতন্ত্র, নাগরিক অধিকার এবং মানুষের বাক ও ব্যক্তি স্বাধীনতা প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তার ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সরিষাবাড়ী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও শোকর‌্যালির আয়োজন করা হয়। পরে মরহুমের কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এছাড়া বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় কোরআন তেলাওয়াত ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দিনটি উপলক্ষে নেতাকর্মী ও উপস্থিত মানুষের জন্য খিচুড়ি বিতরণ ও ভোজের আয়োজন করা হয়।

দেশের বিভিন্ন স্থান থেকে মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের রাজনৈতিক অনুসারী ও শুভানুধ্যায়ীরা সরিষাবাড়ীতে এসে তার কবর জিয়ারত করেন। এ সময় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী এবং শুভানুধ্যায়ীরাও তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

মরহুমের একমাত্র কন্যা সালিমা তালুকদার আরুণী পরিবারের সদস্য ও সহযোগীদের নিয়ে তার কবর জিয়ারত করেন। পরে পারিবারিক কবরস্থানের পাশে বৃক্ষরোপণ করেন তিনি। এ সময় পরিবারের সদস্য, রাজনৈতিক সহকর্মী ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category