• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় জামালপুর বালিকা উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার / ৫০ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

‘দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে একসাথে’ এ স্লোগান সামনে রেখে বুধবার ২ সেপ্টেম্বর জামালপুরে বিদ্যালয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জামালপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ন এবং জামালপুর উচ্চবিদ্যালয় রানার্স আপ হবার গৌরব অর্জন করে।

দুর্নীতি দমন কমিশন(দুদক) সমন্বিত জেলা কার্যালয়, জামালপুরের সহযোগিতায় বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক),জামালপুর। এতে সভাপতিত্ব ও মডারেটরের দায়িত্ব পালন করেন জেলা দুপ্রকের সভাপতি প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী।

বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, জামালপুরের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. কামরুজ্জামান, উপসহকারী পরিচালক আতিউর রহমান ও জেলা দুপ্রকের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম।

বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ট বক্তা নির্বাচিত হয় জামালপুর উচ্চবিদ্যালয়ের দলনেতা উসমান গনি অয়ন। বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে জেলা দুপ্রকের সদস্যবৃন্দ, দুই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ শতাধীক মানুষ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতা শেষে উভয় দলের মাঝে ক্রেস্ট, মেডেল, সনদ পত্র ও শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়। অনুষ্ঠানের শুরুতেই দুপ্রকের পক্ষ থেকে আইন মহাবিদ্যালয়ের একজন দরিদ্র ও মেধাবী ছাত্রীকে আর্থিক পুরস্কার প্রদান করা হয়।

সভাপতির বক্তব্য জেলা দুপ্রকের সভা প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী বলেন, উভয় দলের যুক্তিতর্কে সময়োপযোগী তথ্য উপাত্ত ছিল। বিতর্ক অনুষ্ঠানটি সত্যিই প্রাণবন্ত ছিল। এ বিতর্ক অনুষ্ঠানের মধ্যদিয়ে দুর্নীতিবিরোধী সচেতনতা সৃষ্টি এবং ছাত্র, ছাত্রীরা দুর্নীতির বিরুদ্ধে সমাজে জাগরণ সৃষ্টি করার প্রেরণা পাবে। তিনি বিতর্ক প্রতিযোগিতাকে আরো বেশী উপভোগ্য করে তুলতে চিরকুট না দেখে মাথায় যুক্তি ও তর্কের বিষযগুলো ধারণ করে তর্কযুদ্ধে অংশ নেয়ার পরামর্শ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category