জামালপুরের দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদ সহ পাথরেরচর চেংটিমারী এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটকৃত ব্যক্তির নাম আব্দুল মালেক (৫০) সে সেই এলাকার মৃত শফিউদ্দিনের ছেলে।
গতকাল পাথরেরচর চেংটিমারি এলাকার আঃ জলিলের পুকুরের কচুরীপানার নিচ থেকে ০৪ ধরনের ৮৮ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ উদ্ধার করে। এই বিষয়ে থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, দেওয়ানগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করার প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা রাত দিন কাজ করে যাচ্ছি, এই প্রক্রিয়ার অংশ হিসাবে অভিযান জোরদার করা হয়েছে। এবং গতকাল উক্ত ৮৮ বতল ভারতীয় নিষিদ্ধ মদ উদ্ধার করা হয়েছে। মামলা দায়ের শেষে আটককৃত ব্যক্তিকে কারাগারে প্রেরণ করা হবে।