• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

জিলা স্কুল এবং সরকারি বালিকা বিদ্যালয় পরিদর্শনে ডিসি 

স্টাফ রিপোর্টার / ৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার। আজ জামালপুর জিলা স্কুল ও জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।
জেলা প্রশাসকের শ্রেণিকক্ষ পরিদর্শনকালে শিক্ষার্থী উপস্থিতি নগণ্য ছিল, যা দেখে জেলা প্রশাসক বিশ্ময় প্রকাশ করেন। জেলা নামকরা দুই স্কুলের অবস্থা যদি এই হয় অন্য প্রতিষ্ঠান গুলোর কি অবস্থা। বিশেষ করে জামালপুর জেলা স্কুলের শিক্ষার্থী উপস্থিতি তলানিতে।

পরিদর্শনকালে বিদ্যালয় দুটির শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি ও সার্বিক পরিচ্ছন্নতা বিষয়ে চরম অসন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে বিদ্যালয়ের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।

উল্লেখ্য এই দুই স্কুলের শিক্ষকরা ব্যাক্তিগত টিউশনি পড়ানো নিয়ে ব্যাতিব্যস্ত থাকায় শিক্ষার্থীদের উপস্থিত নিয়ে কোন তেমন কোন উচ্চবাচ্য করেন না। তাদের উদ্দেশ্য টিউশনি পড়ানো। এব্যাপারে প্রশাসনের অবস্থান শক্ত হওয়া প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category