আগামীকাল ১৩ সেপ্টেম্বর জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবদুল হাকিম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিকেল ৩.০০ টায়।
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬ এর ফাইনাল ম্যাচকে সামনে রেখে চলছে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।
ফাইনাল ম্যাচকে ঘিরে চলছে সাজসজ্জা, মাঠ প্রস্তুতিসহ সার্বিক আয়োজনের প্রস্তুতিতে কোন ঘাটতি নেই। ক্রীড়াপ্রেমীদের মাঝে ইতোমধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
ফাইনালের ফুটবল টুর্নামেন্টের দেখতে প্রস্তুত জামালপুরবাসী।
জানা গেছে ফাইনাল ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
তাছাড়া জামালপুর জেলা থেকে নির্বাচিত সংসদ সদস্যবৃন্দ : এডভোকেট শাহ মুহাম্মদ ওয়ারেছ আলী মামুন এমপি, ফরিদুল কবির তালুকদার শামীম এমপি, মো: মোস্তাফিজুর রহমান বাবুল এমপি, সুলতান মাহমুদ বাবু এমপি এবং জামালপুর জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো: সিরাজুল হক সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
ফুটবল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি প্রদান করা হবে বলে জানিয়েছেন বিসিবির পরিচালক এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান। তিনি জানান সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ফাইনালে ফুটবল টিম ভালো মানের খেলা উপহার দিবেন বলে তিনি জানান।
ফাইনাল খেলা অংশ গ্রহণ করবে মেলান্দহ একাদশ বনাম সরিষাবাড়ী উপজেলা একাদশ।