৮ জুন সোমবার প্রধানমন্ত্রীর কক্সবাজার জেলা সফর উপলক্ষে কক্সবাজার পুলিশকে সহায়তার জন্য বান্দরবান থেকে মোতায়েনকৃত পুলিশ সদস্যদের নিরাপত্তা ও দিকনির্দেশনা ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত ব্রিফিংয়ে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, করণীয় ও বর্জনীয় বিষয় নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
পুলিশ সুপার শৃঙ্খলা, পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বনিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেন এবং সরকারের গুরুত্বপূর্ণ এ কর্মসূচির নিরাপত্তায় সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার নির্দেশ দেন।
ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), আরআইসহ পুলিশ লাইন্সের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।