• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

সাবেক এমপি নুর মোহাম্মদ ঢাকায় গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ১০৩ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নূর মোহাম্মদকে রাজধানীর গুলশান থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৭ জুন) রাতে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গুলশান থেকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।

আওয়ামী লীগের হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসন থেকে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন নূর মোহাম্মদ। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে জয়ী হতে পারেননি।

তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দুর্নীতির অভিযোগ রয়েছে। চলতি বছরের জানুয়ারিতে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার একটি আদালত তাকে ছাড়াও তার স্ত্রী রওশন আরা বেগম ও ভাতিজা সাইফুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন। তিনি আওয়ামী লীগের পতনের পর থেকে পলাতক ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category