• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

কুড়িগ্রামে বিজিবির অভিযানে প্রায় ৩২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

কুড়িগ্রাম প্রতিনিধি / ৪৫ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

কুড়িগ্রামে পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৩২ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস, জিরা, গাছের গুঁড়ি, অবৈধ কারেন্ট জাল ও গবাদিপশুসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৫ জুলাই) দুপুরে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে মোট ৩১ লাখ ৯০ হাজার ৭৫০ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস, জিরা, গাছের গুঁড়ি, অবৈধ কারেন্ট জাল, গবাদিপশুসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় কুড়িগ্রাম ব্যাটালিয়নের সদস্যরা নিয়মিত অভিযান পরিচালনা করছেন। সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তারা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, বলেন, সীমান্তে চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category