• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

খালেদা জিয়ার জন্মদিনে জাবিপ্রবিতে দোয়া মাহফিল

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা / ৯৭ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের লবিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আমির হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্রের জন্য তাঁর দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের কথা স্মরণ করেন।

প্রফেসর ড. মোঃ আমির হোসেন বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া তাঁর পুরো জীবনটা বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের ভাগ্যোন্নয়নে উৎসর্গ করেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন।

এ সময় তিনি খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, মরহুম আরাফাত রহমান কোকো এবং বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর পরিবারের সদস্যদের জন্য দোয়া কামনা করেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সারওয়ার জাহানের সঞ্চালনায় অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মোহাম্মদ আসলাম দোয়া পরিচালনা করেন।

মরহুমা খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনাসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। একই সঙ্গে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের সকল শহিদ এবং আহতদের জন্য দোয়া করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, দপ্তর প্রধানসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category