জেলা প্রশাসন জামালপুরে কর্মরত বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ. কে. এম. আব্দুল্লাহ বিন রশিদ উপসচিব পদে পদোন্নতি প্রাপ্ত হয়েছেন। এর আগে তিনি জামালপুর পৌরসভার প্রশাসক হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন যা সর্ব মহলে প্রশংসিত হয়েছিল। তার পূর্বে মহামারী করোনাকালীন সময়ে ২০২০ সালে তিনি দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করে সফলতার সাথে দায়িত্ব পালন করেন ।
সে সময় জনগণকে সচেতন করতে, করোনা মুক্ত রাখতে, মাঠে ঘাটে চষে বেড়িয়েছেন তিনি, জীবনের ঝুঁকি নিয়ে দেওয়ানগঞ্জকে করোনামুক্ত রেখেছিলেন। দেওয়ানগঞ্জ উপজেলার পূর্বে বগুড়া জেলার আদমদিঘী উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শেরপুর জেলার নকলা উপজেলার কৃতিসন্তান আব্দুল্লাহ বিন রশিদ, তার কর্মময় জীবনে বিভিন্ন সময়ে জামালপুর জেলায় কাজ করার সুযোগ পেয়েছেন । কিছুদিন আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, জামালপুরকে তিনি তার নিজের জেলা শেরপুরের মতই মনে করে থাকেন।
তিনি এই জেলার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান। ব্যক্তিগত জীবনে সাংবাদিক বান্ধব, মিশুক প্রকৃতির, সরকারি দায়িত্ব সচেতন এই কর্মকর্তার পরবর্তী কর্মস্থলে আরও ভালো কাজ করার সুযোগ পাবেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক।তার সহধর্মিণী একজন গৃহিণী।