• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা

দ্য ডেইলি ফ্রন্ট নিউজ ডেস্ক / ৩১ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার সম্ভাব্য সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ১৪ মার্চ থেকে শুরু হয়ে এ পরীক্ষা ১৫ এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে। তবে পরীক্ষার বিষয়ভিত্তিক বিস্তারিত সূচি পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।

সোমবার (২৪ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আগামী বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা ১৪ মার্চ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষা চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। নির্ধারিত তারিখ অনুযায়ী প্রায় এক মাস ধরে অনুষ্ঠিত হবে মাধ্যমিক পর্যায়ের এই পাবলিক পরীক্ষা।

এদিকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালাও প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। প্রকাশিত নীতিমালা অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করা যাবে। আবেদন গ্রহণ চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। ভর্তি সংক্রান্ত সব কার্যক্রম শেষ হওয়ার পর ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category