• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

জামালপুরে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদককে বহিষ্কার

স্টাফ রিপোর্টার / ৯২ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

জামালপুরে ঘোড়ার মাংস বিক্রির চক্রের চার সদস্যকে টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগে জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান (মেহেদী) কে বহিষ্কার করেছে ছাত্রদল।

কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মাহমুদুল হাসান (মেহেদী)কে বহিষ্কার করা হয়েছে।

গত ২৩ আগস্ট জামালপুর সদর উপজেলার নরুন্দিতে ৯৫০ কেজি ঘোড়ার মাংসসহ পাঁচজনকে আটক করে পুলিশ। একই সময়ে ঘোড়ার মাংস বিক্রির চক্রের আরও চার সদস্যকে আটক করেন স্থানীয়রা। তাদের পুলিশের হাতে তুলে দেওয়ার কথা বলে নিয়ে যাওয়ার পর ছাত্রদল নেতা মাহমুদুল হাসান (মেহেদী) টাকার বিনিময়ে ওই চারজনকে ছেড়ে দেন বলে অভিযোগ ওঠে।

তবে অভিযোগ অস্বীকার করে মাহমুদুল হাসান (মেহেদী) বলেন, “আমি এই ঘটনার সঙ্গে জড়িত নই। মানুষের মিথ্যা অভিযোগের ভিত্তিতে আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।”

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল বলেন, “বিষয়টি টেলিভিশনে প্রচার হওয়ার পর কেন্দ্র বিষয়টি দেখে। মেহেদীর বক্তব্যও শোনা হয়। পরে কেন্দ্র থেকে তাকে বহিষ্কার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category