জাতীয় কবি নজরুল ইসলাম এর প্রয়াণ দিবস উদযাপন উপলক্ষে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৯ আগস্ট সন্ধ্যায় জামালপুর গীতিকার নজরুল ইসলাম শিল্পকলা একাডেমিতে দুই পর্বে অনুষ্ঠিত হয়।
নজরুল একাডেমি, জামালপুর জেলা শাখা এর আয়োজন করে। নজরুল একাডেমিক জামালপুর শাখার সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম জুলহাসের সভাপতিত্বে ও জয়েন সেক্রেটারি বাচিক শিল্পী একেএম জাকিরুল হক মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর আসনের এমপি এড: শাহ মুহাম্মদ ওয়ারেছ আলী মামুন।
অনুষ্টানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্যে রাখেন- সাবেক অতিরিক্ত সচিব ও কবি নজরুল ইন্সটিটিউট এর নির্বাহী পরিচালক মোহাম্মদ জাকীর হোসেন। জাসাস জামালপুর জেলা শাখার সভাপতি মো: রেজভী আল জামালী রঞ্জু , সিনিয়র আইনজীবি সামছুল হক, জেডেসি জামালপুর জেলার সভাপতি অধ্যাপক আমির উদ্দিন, নজরুল একাডেমি জামাালপুর জেলার সাধারণ সম্পাদক এডভোকেট সোলায়মান, রস ধ্বনির সাধারণ সম্পাদক কবি হৃদয় লোহানী প্রমুখ এসময় বক্তব্যে রাখেন।