জামালপুরে পরিবার পরিকল্পনা সমিতি ও ক্লিনিকের (এফপিএবি) বাউন্ডারি, গেইট ও ভবনের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।২৯ আগস্ট দুপুরে এফপিএবি কার্যালয় প্রাঙ্গণে এই কাজের শুভ উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। একই সঙ্গে গেইটের সামনে বৃক্ষরোপণও করেন সংসদ সদস্য।
উদ্বোধনী অনুষ্ঠানে জামালপুর এফপিএবি পরিচালন কমিটির সভাপতি শহীদুল হক খান দুলাল, সহ-সভাপতি লোকমান আহমেদ লোটন, স্বেচ্ছাসেবী উন্নয়নের জাতীয় কাউন্সিলর সেলিনা বেগম, কোষাধ্যক্ষ মো. রমজান আলী রঞ্জু, সদস্য দিদারুল আলম কালা, সাইদা বেগম, বকুল রাণী পাল, যুব সদস্য মাহী ফেরদৌস, কো-অর্ডিনেট (প্রোগ্রাম) মাহিনুর সিদ্দিকা হ্যাপি, কো-অর্ডিনেট (অর্থ) মো. সামছুল আলম মিয়া উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ফলক উন্মোচন শেষে সংসদ সদস্য বলেন, ‘এফপিএবিতে প্রতিদিন প্রায় শতাধিক রোগী চিকিৎসা সেবাসহ নানা রকম সেবা এখান থেকে প্রাপ্ত হয়। এই প্রতিষ্ঠানটি একটি বেসরকারি জনসেবামূলক প্রতিষ্ঠান। ১৯৯৪ সালে এই ভবন তৈরি হয়েছিল তৎকালীন বিএনপি সরকারের সময়। বর্তমানে ভবনটি অত্যন্ত জরাজীর্ণ।
সংস্কার হওয়া প্রয়োজন। এখানে ইতোমধ্যেই আমি অত্যন্ত ছোট আকারে কিছু বরাদ্দ দিয়েছিলাম। সেদিকেও সংস্কার কাজ চলছে। আমি মাননীয় সমাজ কল্যাণ নেতৃবৃন্দদের সাথে কথা বলবো একটি বৃহৎ বরাদ্দ দেওয়ার জন্য এবং এটাকে আরও কার্যকরী জনকল্যাণে রূপান্তর করার জন্য যে উদ্যোগগুলো গ্রহণ করা হয়েছে সেই উদ্যোগগুলোর পাশে থেকে আমি আমার অবস্থান দিব সর্বাত্মকভাবে।