• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

বকশীগঞ্জে মাদক সেবনের অপরাধে যুবকের ৩ মাসের কারাদণ্ড

মনিরুজ্জামান লিমন / ৩২ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

জামালপুরের বকশীগঞ্জে মাদক সেবনের অপরাধে সিয়াদ হাসান মিনু (২৮) নামে এক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন বকশীগঞ্জ থানা পুলিশ।

রোববার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের পুরান বাট্টাজোড় গ্রামে মাদক সেবনরত অবস্থায় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এ দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত সিয়াদ হাসান মিনু পুরান বাট্টাজোড় গ্রামের সাহেব আলীর ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববার দুপুরে বাট্টাজোড় ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনরত অবস্থায় সিয়াদ হাসান মিনুকে আটক করা হয়।

পরে ঘটনাস্থলেই বকশীগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদক সেবনের অপরাধে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন।

বকশীগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category