• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

মেলান্দহে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

রুহুল আমিন রাজু / ১৬৬ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরের মেলান্দহে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে মেলান্দহ উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিতে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। পরে র‍্যালিটি মেলান্দহের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক ও জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, “বিএনপির ৪৮ বছরের গৌরবময় পথচলার মূল শক্তি জনগণ; দেশ ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করাই আমাদের অঙ্গীকার।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে দলটি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিএনপির নেতাকর্মীদের মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্জুরুল কবীর মন্জু, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, সহসভাপতি ও সাবেক তিনবারের সাধারণ সম্পাদক আলহাজ্ব এম. রফিকুল ইসলাম রহিম, সহসভাপতি ও সাবেক কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাফিজ নাহিন, সাবেক সদস্য সচিব ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব নুরুল আলম সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক নুরনবী মন্ডলসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category