৫ সেপ্টেম্বর শনিবার। শহরের বানাকুড়া মোড়ে কিডস পার্ক স্কুলের তৃতীয় তলায় যমুনা টেলিভিশনের জামালপুর অফিস উদ্ধোধন করা হয়েছে।
যমুনা টেলিভিশনের ময়মনসিংহ বিভাগের প্রধান শাহেদ হোসেন ফিতা কেটে অফিসের উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, প্রেসক্লাব জামালপুরের সাধারণ সম্পাদক এবং সময় টিভি স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম, দ্য ডেইলি ফ্রন্ট নিউজ পত্রিকার সম্পাদক মো: মেহেরউল্লাহ, যমুনা টেলিভিশনের জামালপুর জেলা সাংবাদিক সাগর ফারাজী, চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেন মিন্টু, ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিক সাইমুম সাব্বির সোভন, স্টার টিভির সাংবাদিক আলমগীর হোসেন, এনটিভির সাংবাদিক সাকিবুল হাসান নাহিদ, মানবজমিন পত্রিকার সাংবাদিক ইমরান মাহমুদ আগামীর সময় সাংবাদিক ময়না আকন্দ, মুক্তকালের সম্পাদক মোহাম্মদ আলী প্রমুখ।
উদ্বোধন শেষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।